দেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় হবে খুলনায়। এই বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস করেছে জাতীয় সংসদ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৫ জুলাই সংসদের অধিবেশনে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫’ পাসের জন্য তুলতে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
৯ মার্চ শিক্ষামন্ত্রী বিলটি সংসদে উত্থাপনের পর সেটি যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
বিলে বলা হয়, কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষার প্রসার এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং দেশীয় কৃষির উৎপাদন বাড়ানোর স্বার্থে খুলনা অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, এখন রাষ্ট্রপতি সই করলেই বিলটি আইনে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য কৃষি বিজ্ঞান ও গবেষণায় সম্পৃক্ত কোনো কৃষিবিদকে চার বছরের জন্য এ শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন। একজন দুই মেয়াদের বেশি ওই পদে থাকতে পারবেন না। এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ২০১১ সালের ৫ মার্চ খুলনার খালিশপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসনে চার অতিরিক্ত সচিব ও ২১ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...