সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সামার-২০১৫ সেমিস্টারের পরিচিতি অনুষ্ঠান।
১৫ জুন সি.এস.ই (৩০ তম ইনটেক), ই.ই.ই (১৫ তম ইনটেক) ইংরেজি (৩৪ তম ইনটেক), আইন (২৬ তম ইনটেক), টেক্সটাইল (১৫ তম ইনটেক) ও অর্থনীতি (২১ তম ইনটেক) বিভাগের ৩১২ জন এবং ১৬ জুন বিবিএ (৩৭ তম ইনটেক) এর ২৭৮ জন নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর জন্য এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ এবং সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক মোঃ আলী আজম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, ২০০৩ সালে মাত্র ৬৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে আজ ৯ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এখানে লেখাপড়া করছে এবং বর্তমানে দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ১১টির মধ্যে এটি অবস্থান করছে যা কঠোরভাবে শিক্ষার মান নিয়ন্ত্রণের ফসল।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসনে চার অতিরিক্ত সচিব ও ২১ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...