বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি(আইসিএফ) এর নতুন পরিচালক হিসেবে ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন।
এ উপলক্ষে আইসিএফ সম্মেলন কক্ষে ৩০ জুন অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর ও বিদায়ী আইসিএফ পরিচালক প্রফেসর ড. মোঃ আলী আকবর।
আইসিএফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. হারুনুর রশীদ এর সঞ্চালনায় উক্ত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে আইসিএফ এর সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং সিনিয়র শিক্ষকগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি(আইসিএফ) এর পরিচালক হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বক্তব্যে নব নিযুক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলামকে একজন দক্ষ, প্রজ্ঞাবান ও খ্যাতিমান গবেষক হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে আইসিএফ লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসনে চার অতিরিক্ত সচিব ও ২১ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...