সামাজিক ব্যবসা গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিলিকন ভেলি সফরে গিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সময়ে যে জরুরি সমস্যাগুলো রয়েছে যেমন বৈশ্বিক উষ্ণতা, বেকারত্ব এবং দারিদ্র্য। এ সমস্যাগুলো দূরীকরণে সামাজিক ব্যবসা কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক যে সংকট চলছে তা অনেক সুযোগের পথও খুলে দিচ্ছে একটি ভালো অর্থনৈতিক পদ্ধতি গড়ে তুলতে। প্রযুক্তিমনস্ক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে যেতে হবে এবং তাদের কাজে লাগে এমন সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার ৯৭ শতাংশ এখন নারী। কারণ ব্যাংক বুঝতে পেরেছে একজন নারীর হাত দিয়ে যে অর্থ পরিবারে যায় তা একজন পুরুষের মাধ্যমে যাওয়ার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে।
তিনি বলেন, ব্যাংক ঋণগ্রহীতাদের উৎসাহিত করছে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য। এজন্য শিক্ষা ঋণও দেয়া হচ্ছে। বর্তমানে পেশাগত স্কুল ও উচ্চশিক্ষায় ৩২ হাজার শিক্ষার্থী আমাদের ঋণ সুবিধা ভোগ করছে।
ড. ইউনূসের সিলিকন ভ্যালিতে গমন প্রসঙ্গে ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট ও সিইও আজিজ আহমদ বলেন, ড. ইউনূসের সিলিকন ভ্যালিতে আগমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি প্রফেসর ইউনূসের চমৎকার সব আইডিয়া যুক্তরাষ্ট্রেও কাজে লাগানো যায়।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসনে চার অতিরিক্ত সচিব ও ২১ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...